ইটভাটা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা রেজওয়ানুল হক

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১২:২০ এএম

উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটার কার্যক্রম পরিচালনার মামলায় জামিন পেলেন পার্বতীপুর উপজেলা বিএপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এজেডএম রেজওয়ানুল হক।

বৃহস্পতিবার বিবাদী পক্ষের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ওমর ফারুকের করা জামিন আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহম্মেদ ভুঁইয়া শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ জুন উচ্চ আদালতের নির্দেশে দিনাজুপর, ঠাকুরগাও, নীলফামারী, পঞ্চগড় ও পার্বতীপুরের ৩১ ইটভাটা মালিকের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ জালিয়াতি করে ইটভাটা কার্যক্রম পরিচালনার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হামিদ পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

৩১ ইটভাটা মালিকের মধ্যে এইস বি ব্রিকস এর মালিক পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক এর নাম এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২৯ জুলাই ইটভাটা মালিকেরা দিনাজপুর জেলা আদালতে জামিন নিতে গেলে একই বিচারিক আদালত বিএনপি নেতা এজেডএম রেওয়ানুল হকসহ ২৭ ইটভাটা মালিকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত