গুম নেতাকর্মীর’ স্বজনদের বাসায় যাবেন আজ বিএনপি নেতারা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০১:৩৯ এএম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার ‘গুম হওয়া দলীয় নেতাকর্মীদের’ বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সহমর্মিতা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন দলটির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
তিনি জানান, আজ বিএনপি মহাসচিব ‘গুম হওয়া’ নেতা নিজামুদ্দিন মুন্না, তারিকুল ইসলাম ঝন্টু, এম ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন, আদনান চৌধুরী, আব্দুল কাদের ভূঁইয়া মাসুম ও কাউসারের বাসায় যাবেন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া তার এই কর্মসূচিতে সঙ্গে থাকবেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। অন্যদিকে বিকেল ৫টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন যাবেন ‘গুম হওয়া’ নেতা মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, পারভেজ হোসেন ও মো. চঞ্চলের বাসায়। গুম হওয়া এসব নেতার বাসা পুরান ঢাকার বংশালে। বিকেল ৪টায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যাবেন খালিদ হোসেন সোহেল, সেলিম রেজা পিন্টু ও সম্রাট মোল্লার বাসায়। তাদের সবার বাসা সূত্রাপুরে। এ ছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান যাবেন মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ হোসেনের বাসায়। এদের বাসা সবুজবাগে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত