ছুরিকাঘাতে আহত কলেজছাত্রী মারা গেছেন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০১:৩৫ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কলেজছাত্রী পারভিন আকতার (২২) সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। ২৩ আগস্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ  ছুরিকাঘাত করে পারভিন আকতার ও তার ভাই মামুনকে। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেকে ভর্তি করা হয়। সেখানে আইসিওতে সিট খালি না থাকায় পারভিনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হলে তাকে বুধবার আবার ভর্তি করা হয় চমেক হাসপাতালে। সেখানেই গত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় পারভিন আক্তারের বাবা নুরুল আলম হাটহাজারী মডেল থানায় মামলা করলে পুলিশ প্রতিপক্ষ শাহ আলম ও তার ছেলে সরোয়ার হোসেন জুনুকে আটক করে আদালতে পাঠায়। নিহত পারভিন হাটহাজারী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত