বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০১:৩৬ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থলবন্দরটি দ্রুত চালুর লক্ষ্যে বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দিনব্যাপী পূর্বধলার দেওটুকুন বাজারের উন্নয়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা, মযমনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী সম্মেলনে উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফকির, সহ-সভাপতি আবদুল হান্নান, সহ-সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য তুহিন আহমেদসহ অনেকে।

এ সময় বিজয়পুর স্থলবন্দর নিয়ে বেশ কয়েকটি উন্নয়নমুখী প্রস্তাবনা তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত