পূর্বাচল গ্রিন হোমস চ্যাম্পিয়নস লিগ ফুটবল অনুষ্ঠিত

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৩:৫৫ পিএম

এসএসসি ১৯৯৮ ও এইচএসসি ২০০০ ফেসবুক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পূর্বাচল গ্রিন হোমস চ্যাম্পিয়নস লিগ ফুটবল ৯৮-২০০০ টুর্নামেন্ট'। শুক্রবার ঢাকার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে দেশের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ফেসবুক গ্রুপের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শরীয়তপুর পালং তুলশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় পালং তুলশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের কালাম।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি পরীক্ষাগার বিদ্যালয়, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিএএফ শাহীন কুর্মিটোলা, কেপিবি উচ্চ বিদ্যালয়, ইউল্যাব, আশুগঞ্জ জিয়া সার কারখানা কলেজ, খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ তেজগাঁও, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক দেশ রূপান্তর, এশিয়ান টিভি ও রেডিও ঢোল। টাইটেল স্পনসর পূর্বাচল গ্রিন হোমসের ব্যবস্থাপনা পরিচালক তারিফ আহমেদ জানান, ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের সঙ্গে তার প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: মুশফিকুল ইসলাম, ফারুক-উজ-জামান, নাদিয়া নিতু, আশরাফ রিমন ও মঞ্জুর এ মাওলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত