মেষ : চাকরিক্ষেত্রে পরিবর্তন হতে পারে। সন্তান বিদেশে যাবে। স্ত্রীর আয় বাড়বে।
বৃষ : সরকারি কর্মকর্তা ও ডাক্তারদের কর্মফল শুভ দেখা যায়। প্রযুক্তিগত শিক্ষায় চাকরি হতে পারে। তবে আয় ভালো নয়।
মিথুন : বুদ্ধিবলে কর্মে কৃতকার্য হবেন এবং উপহারপ্রাপ্ত হবেন। স্বাস্থ্য ভালো না থাকলেও সংসারে সম্মান বাড়বে।
কর্কট : রাজনীতিতে সম্মান বাড়লেও প্রতিপক্ষ বদনাম ছড়াবে। আপনার দ্বারা আত্মীয়রা উপকৃত হবেন। আয় বাড়লেও অর্থ সঞ্চয় হবে না।
সিংহ : সিদ্ধান্ত ভুল হলে সুযোগ নষ্ট হবে। আয় বাড়বে এবং সঞ্চয় শেষ হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কন্যা : শেষ পর্যন্ত কাজ শেষ হবে না। কর্মে পুঁজি বিনিয়োগ হতে পারে। আয় থেকে ব্যয় বাড়বে। ভ্রমণ যোগ আছে।
তুলা : কর্মোপলক্ষে বিদেশ ভ্রমণ হতে পারে। পুঁজি বিনিয়োগ হতে পারে। অর্থ সঞ্চয় হবে।
বৃশ্চিক : নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে। কর্মজীবীদের পদোন্নতি হবে। পুরনো আশা পূরণ হবে।
ধনু : গোপন শত্রুরা সংসারে অশান্তি আনতে পারে। নতুন কর্মযোগের সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। স্ত্রীর আয় ও সম্মান বাড়বে। স্বল্প ভ্রমণ যোগ আছে।
কুম্ভ : কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
মীন : কর্মক্ষেত্রে সবার সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের জন্য স্ত্রীর বিদেশে যেতে হবে। ব্যয় বাড়বে।
