বাংলাদেশের চেয়েও বেশি যুদ্ধবিমান আছে এই ব্যক্তির!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম

নিজে এক সময় ছিলেন পাইলট। হঠাৎ ইচ্ছা হয় যুদ্ধবিমান সংগ্রহ করবেন। সেটি করতে করতে তিনি এখন শতাধিক বিমানের মালিক!

মিশেল পন্ত। বছর সাতাশির অবসরপ্রাপ্ত সেনাকর্মী। এক জন ওয়াইন ব্যবসায়ী। তার সংগ্রহে রয়েছে ১১০টি যুদ্ধবিমান। ডেইলি মেইল সম্প্রতি তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই রাখা রয়েছে এই যুদ্ধবিমানগুলো।

শুধু যুদ্ধবিমানই নয়, মাইকেলের সংগ্রহে রয়েছে ২০০টি মূল্যবান পুরোনো বাইক ও ৩৬টি রেসিং কার।

১৯৮০ সাল থেকে সংগ্রহ শুরু করেন মিশেল। একটি রেস জেতার জন্য সেনাবাহিনীর পক্ষে থেকে পুরস্কার হিসেবে তাকে একটি যুদ্ধবিমান দেওয়া হয়।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম আছে মিশেলের। সেখানে তিনি বলেছেন, যুদ্ধবিমান সংগ্রহ করে তিনি আনন্দ পান। নিজে পাইলট হওয়ায় বাহিনীর সঙ্গে যোগাযোগ ছিলই। তাই বাতিল হওয়া বিমানগুলো তিনি বাহিনীর কাছ থেকে কম দামে কিনতে শুরু করেন।

সম্প্রতি অত্যাধুনিক এফ-১৬ বিমানও তার সংগ্রহের তালিকায় যুক্ত হয়েছে। এ ছাড়া তার সংগ্রহের তালিকায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান, মিগ ২১, ব্রিটিশ জমানার সিঙ্গল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম!

২০১৯ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স-এর রিপোর্ট বলছে, বাংলাদেশের রয়েছে ৯০টি যুদ্ধবিমান এবং শ্রীলঙ্কার রয়েছে ৭৬টি। সেখানে মাইকেলের নিজের সংগ্রহেই রয়েছে ১১০টি। যদিও তার কাছে যে যুদ্ধবিমান রয়েছে, সেগুলো এখন আর সক্রিয় নেই। নিজের সংগ্রহশালাতেই মাইকেল এই যুদ্ধবিমানগুলোকে সাজিয়ে রেখেছেন প্রদর্শনীর জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত