দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ২ বাংলাদেশির দাফন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত শরীয়তপুরের দুই যুবক উজ্জ্বল মাঝি ও আলম মোল্যার লাশ গত শনিবার রাতে বাংলাদেশে পৌঁছেছে। গতকাল রবিবার জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকাল ৭টার দিকে লাশ তাদের গ্রামের বাড়ি পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

গত ২৫ আগস্ট স্থানীয় সময় বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরি এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাইছকড়ি গ্রামের মৃত শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল ও নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে আলম নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত