বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে প্রভাষক পদে চাকরি নেওয়া ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে হাতিয়া ডিগ্রি কলেজের এক প্রভাষককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
রবিবার নোয়াখালী দুদক কার্যালয় থেকে কলেজটিতে অভিযান চালিয়ে সাহিদা আক্তার রুবি নামের ওই প্রভাষককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
তিনি হাতিয়ার সাবেক সাংসদ অধ্যাপক ওয়ালী উল্যার পুত্র বর্তমান হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিপ্লবের স্ত্রী।
নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, তথ্য গোপন করে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ লাখ ৩৮ হাজার ৯৭৫ টাকা আত্মসাত করেন তিনি। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
