ডেঙ্গুতে বরেণ্য ইতিহাসবিদ শাহানার হোসেনের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৭ পিএম

বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. শাহানারা হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার রাত ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত এ শিক্ষকের বয়স হয়েছিল ৮৩।

আগস্টের শুরুতে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলেও চিকিৎসকরা তার বার্ধক্যের কারণে ডেঙ্গুর চিকিৎসা দিতে পারছিলেন না। শনিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৬০ সালে রাবির ইতিহাস বিভাগে যোগদান করেন। ড. শাহানারা বিভাগীয় সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 

ড. শাহানারা হোসেন রাবি মন্নুজান হলের প্রথম প্রভোস্ট। তিনি রাবি থেকে প্রথম ইউজিসি অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন। প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে বাংলাদেশে প্রথম তিনিই বিশেষত্ব অর্জন করেন। 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি থেকে শাহানারা হোসেনের আত্মজীবনী বেলা শেষের পাঁচালি প্রকাশ করেছে। 

তার স্বামী প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. এ বি এম হোসেন রাবির প্রথম ইমেরিটাস প্রফেসর।

ড. শাহানারা হোসেন ১৯৩৭ সালের ১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় নারী ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে এমএ এবং ১৯৬৫ সালে পিএইচডি সম্পন্ন করেন।

ড. শাহানারা হোসেনের স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাবির প্রথম ইমেরিটাস অর্ধাপক ড. এবিএম হোসেন। 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। 

তার এমএ থিসিস Everyday Life in Pala Empire রচনার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে Mark of Distinction লাভ করেন।

অবসরের পর তিনি ৮৪ লেকসার্কাস, কলাবাগান, ঢাকায় তার নিজবাড়িতে বসবাস করতেন। 

রবিবার বাদ জোহর ঢাকার কলাবাগান ডলফিন গলি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত