রাজশাহী সীমান্তে কৃষকদের লক্ষ্য করে বিএসএফের গুলি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৫ পিএম

রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে ১০ বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের দাবি, তারা জমিতে কাজ করছিলেন। ট্রাকে করে বিএসএফ সদস্যরা এসে অতর্কিতভাবে তাদের ওপর শটগানের গুলি ছুড়েছে। আহতরা হলেন রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), রুবেল (২৫), দুলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) ও সুমন (৩০)। রাজশাহীর পবা উপজেলার চর খানপুর গ্রামে তাদের বাড়ি এবং এরা সবাই কৃষক। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, চারজন আহত হওয়ার খবর তাদের কাছে রয়েছে।

আহত ও স্থানীয়রা জানান, সকালে বাংলাদেশের সীমানার ভেতরেই জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর শটগানের ছররা গুলি ছুড়তে শুরু করেন। তারা তখন দিগি¦দিক ছুটতে থাকেন। আহত হন ১০ জন। বিএসএফ সদস্যরা তাদের কাজ করার হাঁসুয়া, কোদাল জব্দ করে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত