চাঁদপুরে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ পিএম

দুই বছর ইন্টার্নশিপের প্রস্তাবনা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন করেন।

চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্র সংগঠন পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি বলেন, ২০১২ সালে মেডিকেল অ্যাসোসিয়েশন কারিকুলাম বাংলাদেশ থেকে নির্দেশ ছিল মেডিকেল কোর্সপ্ল্যান সাড়ে পাঁচ বছর এবং ইন্টার্নশিপ এক বছর হবে। কিন্তু ২০১৯ সালে ৭ আগস্ট এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান কর্মকর্তারা কোর্সপ্ল্যান ঠিক রেখে ইন্টার্নশিপ দুই বছরে উন্নীত করেন।

দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলা ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্র সংগঠন পরিষদের সদস্য লামিয়া নৌরিন, সিজান শেখ, নাবিকুল হাসনাথ, মিজানুর রহমান রাহাত, সাফায়াত সাইফুল্লাহ, মো. মিজানুর রহমান প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত