বন্ধুরা গোপনে শত্রুতা করবে কর্কটের, আত্মীয়দের দিয়ে অতৃপ্তি আসবে সিংহের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৭ এএম

মেষ : বিবাহিতদের সংসারে অশান্তি দেখা দেবে। আত্মীয়রা অতৃপ্তি নিয়ে আসবে। কালোবাজারি ব্যবসায় লাভ হবে।

বৃষ : আয় ভালো না হওয়ায় ঋণ করার দরকার হবে। রোগ ভয় প্রকট হয়ে দেখা দেবে। বন্ধুর সাহায্য তেমন বেশি পাওয়া যাবে না।

মিথুন : অবৈধ সম্পর্কের জন্য আত্মীয় মহলে বদনাম রটতে পারে। কাজে আগ্রহ হারাবে। দেহে অলসতা ভর করবে।

কর্কট : শিক্ষার্থীদের পড়াতে অতৃপ্তি দেখা দেবে। বন্ধুরা গোপনে শত্রুতা করবে। তবে আয় বাড়তে পারে।

সিংহ : আত্মীয়দের দিয়ে অতৃপ্তি আসবে। ভ্রমণে খরচ ও অতৃপ্তি বাড়বে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

কন্যা : আয় হবে, তবে আশানুরূপ হবে না। আত্মীয় দ্বারা অতৃপ্তি আসবে। সংসারের ব্যয় বাড়বে।

তুলা : বিদেশ যাওয়ার সুযোগ শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যাবে। আয় বাড়বে।

বৃশ্চিক : বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করলে জীবন নিয়ে সংশয় দেখা দিতে পারে। কাজের চাপ বাড়বে। ব্যয় বাড়বে ও অলসতা দেখা দেবে।

ধনু : বিদেশের সঙ্গে অবৈধ ব্যবসায় আয় বাড়বে। নিজেকে সংযত করুন। ধর্মের দিকে ফিরে আসুন। দৈহিক শান্তি ফিরে আসবে।

মকর : বৈদেশিক ব্যবসায় লাভ হবে। চাকরিতে বিশেষ পরিবর্তন আসবে না। রোগ প্রতিকারে ব্যবস্থা নিন।

কুম্ভ : শক্তিশালী শত্রু থাকা সত্ত্বেও কর্মে উন্নতি ও সম্মান বাড়বে। বুদ্ধিজীবীদের জন্য দিনটি সাফল্য বহে আনবে। বিদেশ ভ্রমণ বাতিল হতে পারে।

মীন : কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। রোগে প্রতিকার নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত