আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ পিএম

আশুলিয়ায় সালেহা খাতুন (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালেহা সিরাজগঞ্জের চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে। তিনি পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে ভাড়া বাসায় পরিবারে সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত