ক্রেতা সেজে ২ মাদক কারবারিকে আটক ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ এএম

টেকনাফ কোস্টগার্ড সদস্যরা ক্রেতা সেজে মাদক কারবারে জড়িত দুই ব্যক্তিকে ২০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফে দায়িত্বরত স্টেশন কমান্ডার লে. সোহেল রানা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী সদর ইউনিয়ন নাজিরপাড়ার ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার অভিযানে যান। এরপর মাদক বিক্রেতা ইমাম হোসেন ও সাব্বির বুঝতে পারে ক্রেতারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর লোক। এতে তারা কোস্টগার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত