সৈকত সুরক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রমাণ মিলেছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ এএম

কুয়াকাটা সৈকত সুরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে সুরক্ষা বাঁধ সরেজমিনে পরিদর্শন শেষে এ কথা জানান তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ।

তবে অভিযুক্ত পাউবোর নির্বাহী প্রকৌশলীকে তদন্ত কমিটিতে রাখায় ‘প্রশ্নবিদ্ধ তদন্তের আশঙ্কা’ করছেন এলাকাবাসী।

এর আগে কুয়াকাটা সৈকতের ভাঙনরোধে সুরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পটুয়াখালী জেলা প্রশাসন। পরে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সুরক্ষা বাঁধ সরেজমিনে পরিদর্শন করে।

পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বলেন, প্রাথমিকভাবে দেখেছি কাজগুলো ভালো হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, এ কাজে যদি কোনো কর্মকর্তার গাফিলতি থেকে থাকে তাহলে তার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত