দুদককে তথ্য না দেওয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডারের দন্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫০ এএম

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা না করায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের বিশেষ জজ আদালতের বিচারক আশফাকুর রহমান এই রায় দেন।

দুদক সিলেটের উপ-পরিচালক নূর-ই-আলম জানান, সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল দুদক। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে তাকে নোটিস দেওয়া হয়। কিন্তু একাধিকবার নোটিস দেওয়ার পরও তিনি কাগজপত্র দেননি। এর পরিপ্রেক্ষিতে তথ্য দিতে অসহযোগিতার অভিযোগে সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত