সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮ এএম

সাতক্ষীরা-খুলনা সড়কে কুমিরা নামক স্থানে পিকআপভ্যানের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান।

নিহত ফাতিমা খাতুন কুমিরা নওয়াকাটি গ্রামের ডা. আজিজুর রহমানের স্ত্রী।

ওসি জানান, ওই দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কদমতলা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। স্বামী-স্ত্রী দুইজন রাস্তায় ছিটকে পড়ে। পিকআপের ধাক্কায় স্ত্রী ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহত আজিজুর রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ওসি রেজা বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত