ফাঁদে পড়তে পারেন বৃষ, চলাচলে সতর্ক হোন কুম্ভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ এএম

মেষ: কর্মক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। তবে কৃষিকাজে কিছুটা ঝামেলা দেখা যায়। আয়-ব্যয় প্রায় সমান।

বৃষ: প্রতিপক্ষের ষড়যন্ত্রের ফাঁদে পড়তে পারেন। খনিজ ও শিক্ষা উপকরণের ব্যবসার ক্ষতির সম্ভাবনা আছে। আয় হতাশাজনক।

মিথুন: কর্মক্ষেত্রে সবার অসহযোগিতা পারেন। পাওনা অর্থ আদায়ে আইনের আশ্রয় নিতে হবে। স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট: পরিবারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সংসারে অধিক ব্যয়ে মনে অতৃপ্তি আসবে। শিক্ষার্থীদের শিক্ষায় কিছুটা সুফল দেখা যায়।

সিংহ: বর্তমানে যে খারাপ অবস্থা চলছে, তা অচিরেই পরিবর্তন হবে। সামনে শুভ দিন। দুশ্চিন্তা দূর করুন।

কন্যা: কর্মক্ষেত্রের হতাশা অচিরেই দূর হবে। সংসারে ব্যয় বেড়ে যাবে। তবে আত্মীয়দের সহযোগিতায় এ দুর্দিন কাটিয়ে ওঠা যাবে।

তুলা: চাকরিতে পদোন্নতি এবং কাজের চাপ বেড়ে যাবে। বিয়েতে সামান্য বাধা আছে। অর্থ সঞ্চয় হবে।

বৃশ্চিক: শিক্ষা পেশায় উন্নতি হলেও অন্যান্য পেশায় অবনতি বিরাজ করবে। কাজের চাপ বেড়ে যাবে। স্বাস্থ্য ভালো যাবে না।

ধনু: শরীর ভালো না গেলেও আশা পূরণ হবে। কাজে পুঁজি বিনিয়োগ হতে পারে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

মকর: কর্মক্ষেত্রে বাধা না থাকলেও কাজে গতি নেই। মন ধর্মের দিকে কিছুটা ঝুঁকে যেতে পারে। কাজে ঝুঁকি কমে গেছে।

কুম্ভ: শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও কাজ বন্ধ হবে না। সম্পদপ্রাপ্তির যোগ আছে। সতর্কতার সঙ্গে চলাচল করুন।

মীন: ব্যাংকঋণের সম্ভাবনা আছে এবং পাওনা অর্থ আদায় হবে। দূরদেশ ভ্রমণ হবে। এটি তীর্থ ভ্রমণ হতে পারে। বন্ধুদের থেকে দূরে থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত