প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের আট দফা দাবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৬ এএম

অষ্টম পে-স্কেল সংশোধনসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন হয়। ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত। তাই আমাদের আট দফা দাবি তার কাছে তুলে ধরব। এ সময় তিনি ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত