খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কিত পেশাজীবীদের জীবনমান উন্নয়নে সবার এগিয়ে আসা উচিত।
তিনি গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেইউজে সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সভায় সংগঠনের সহসভাপতি সৈকত দেওয়ান, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, কোষাধ্যক্ষ দুলাল হোসেন প্রমুখ।
