আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

বেগমগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায় স্বীকার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের পর শিশু এমরানকে হত্যার ঘটনায় রনি (১৯) নামে আরও এক আসামিকে ফেনীর মহিপাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রনিকে গ্রেপ্তারের পর গত শুক্রবার বিকেলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও তিন সহযোগীসহ তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম জানান, ছয়ানী বাজারে প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশু এমরানকে চার তরুণ ধর্ষণ করে গলায় রশি পেঁচিয়ে হত্যাকা-ের ঘটনায় জড়িত ছয়ানীর লক্ষ্মণপুর গ্রামের মানিক ড্রাইভারের ছেলে রনিকে গত বৃহস্পতিবার ফেনীর মহিপাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত শুক্রবার বিকেলে তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমানের আদালতে পাঠানো হলে রনি নিজের দোষ স্বীকার করে চারজন মিলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শিশু এমরানকে ওয়াসিম একরাম (২০) ও রনিসহ চারজন পরিত্যক্ত দোকানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। এ মামলার বাকি দুই আসামি এখনো পলাতক।

ওসি (তদন্ত) নুর আলম আরও জানান, আদালতে জবানবন্দির পর রনিকে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত