মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০০ পিএম

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে নেত্রকোনার পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র জুবায়দুর রহমান হৃদয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে মদন উপজেলার জয়পাশা গ্রামে নিজ বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পরে জুবায়দুর রহমান হৃদয় ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত মদন হাসপাতালে নিয়ে আসেন তাকে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক তার মৃত্যুর সততা স্বীকার করে বলেন, এ ঘটনায় মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত