এন্ড্রু কিশোরের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫ পিএম

জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, রোববার গণভবনে এন্ড্রু কিশোরের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বলেন, ‘আমি কিডনির অসুখে ভুগছি। এখন বিদেশে চিকিৎসা নিতে বলেছে ডাক্তাররা। সে জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত