সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনের জায়গা দখল করে নির্মাণ করা ২ শতাধিক অবৈধ স্থাপনা সোমবার উচ্ছেদ করা হয়েছে । এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামতৈল রেল স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের বাজার সংলগ্ন স্থানে রেলের জায়গায় গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে পশ্চিম অঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব-১২ রেলওয়ে পুলিশ এবং কামারখন্দ থানা পুলিশ তাকে এ কাজে সহযোগিতা করেন।
এ বিষয়ে পশ্চিম অঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, আমাদের পরিকল্পনা অনুযায়ী সরকারি রাজস্ব আদায়ের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ উচ্ছেদ শেষে অবৈধ দখলমুক্ত এই জায়গায় ১৪৩ জন বৈধ লিজ গ্রহীতার মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
