শরীয়তপুরে অপহরণের এক ‌দিন পর শি‌শু উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ পিএম

শরীয়তপু‌রে অপহরণের এক দিন পর আব্দুস নুর শি‌শির (৮) না‌মে এক শিশু‌কে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বি‌কেল ৩টার দি‌কে ‌গোসাইরহাট উপ‌জেলার কোদালপুর এলাকা থে‌কে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী কাউকে আটক করা যায়‌নি।

আব্দুস নুর শি‌শির সদর উপ‌জেলার তুলাসার গ্রা‌মের মাস্টার সাত্তার খালাসী ও সালমা আক্তার বকুল দম্পতির একমাত্র ছেলে। শি‌শির কা‌লেক্ট‌রেট কিশলয় কে‌. জি স্কু‌লের নার্সারির ছাত্র।

পুলিশ জানায়, ‌সোমবার স্কুল থে‌কে এসে দুপুর ২টার দি‌কে বা‌ড়ির পা‌শের মা‌ঠে খেল‌তে যায় শি‌শির । আর বা‌ড়ি ফি‌রে আসে‌নি সে। এলাকাসহ আত্মীয়র বাসায় খোঁজ ক‌রে তা‌কে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে সন্ধ্যা ৬টা ১০মি‌নি‌টের সময় শি‌শি‌রের বাবার মুঠোফোনে কল ক‌রে টাকা দাবী ক‌রে।

এ ব্যাপারে রা‌তে শিশু‌টির বাবা বাদী হয়ে পালং ম‌ডেল থানায় সাধারণ ডায়েরি (জি‌ডি) করেন।

মঙ্গলবার গোসাইরহাট থানার সহযোগিতায় গোসাইরহাট উপজেলার কোদালপুর এলাকা থেকে ওই শিশু‌কে উদ্ধার করে পু‌লিশ।

শি‌শিরের বাবা সাত্তার খালাসী ব‌লেন,  সোমবার দুপু‌রে মা‌ঠে খেল‌তে গি‌য়ে আমার ছে‌লে শি‌শির নি‌খোঁজ হয়। সন্ধ্যায় আমা‌কে ফো‌নে টাকা দাবি করে। পু‌লিশ ছে‌লে‌কে উদ্ধার ক‌রে‌ছে। যারা আমার ছে‌লে‌কে অপহরণ ক‌রে‌ছে তা‌দের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শরীয়তপুর সদ‌রের পালং ম‌ডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ব‌লেন, ‌শিশু‌টি‌কে উদ্ধার কর‌তে পে‌রে‌ছি। অপহর‌ণকারী‌দের গ্রেপ্তার কর‌তে পু‌লিশ কাজ কর‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত