ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মা-সৎ বাবা আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৫ এএম

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার টার দিকে জেলা শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎবাবা মো. আলম আটক করা হয়।

পরে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক মাস আগে মা ও সৎ বাবার সহযোগিতায় শিশুটির সঙ্গে কয়েকজন পুরুষের শারীরিক সম্পর্ক হয়। এ কারণেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। তার মা ও সৎ বাবা এমন অনৈতিক কাজে শিশুকে বাধ্য করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি মো. আবু তাহের মিয়া বলেন, মেয়েকে শারীরিক সম্পর্কে বাধ্য করায় মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আসামি করে শিশু আইনের ৭৮/১ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত