টেকনাফের হোটেল থেকে বাংলালিংক কর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে রিসোর্ট থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের সৈকত সংলগ্ন আলো সি রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ পিরোজপুরের ব্রাহ্মণঘাটির এলাকার আবদুল মান্নান তালুকদারের পুত্র। তিনি বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ার তদারকির দায়িত্বে ছিলেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ওই কটেজে গিয়ে কটেজের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত করে লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত