যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসআইডি) প্রধান বিজ্ঞানী ড. রবার্ট বেরট্রামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধিদলকে স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। পরে মহাপরিচালকের কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিরা বারি উদ্ভাবিত বিটি বেগুন এবং আলুর লেট ব্লাইট রোগ প্রতিরোধী থ্রি-জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আবদুল ওহাব এবং মহাপরিচালকের দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।
×
