টসে দেরি, খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

মাঠ ভেজা থাকায় টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস করতে পারছে না বাংলাদেশ-জিম্বাবুয়ে। সোয়া ছয়টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়েছেন সাতটায় খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার রাত থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। দুপুরেও সেটি ছিল। বিকেল নাগাদ কিছুটা কমে আসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনের এক ঘণ্টায় আবার বৃষ্টি হতে পারে!

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন খেলা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। টুর্নামেন্টের আরেক দল আফগানিস্তান।

র‌্যাঙ্কিংয়ের বিচারে আসরের সবচেয়ে শক্তিশালী দল আফগানিস্তান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তারা আছে সাতে। বাংলাদেশ দশে। জিম্বাবুয়ে ১৪ নম্বরে।

বাংলাদেশে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে এই প্রথমবার।

আফগানিস্তানের কাছে টেস্ট হেরে স্বাগতিকেরা দারুণ বিপদে। অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে ডুবে আছে হতাশায়। এই সিরিজ শেষে দেশটির অনেকেই ক্রিকেটকে বিদায় বলবেন। আর কবে তারা আইসিসির টুর্নামেন্ট খেলতে পারবেন, সেটি নিশ্চিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত