পাইপ মিস্ত্রিকে মারধরে দণ্ডিত সৌদি প্রিন্সেস

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ পিএম

প্যারিসের বিলাসবহুল একটি বহুতল ভবনে পাইপ ঠিক করতে আসা মিস্ত্রিকে দেহরক্ষী

দিয়ে মারধরের অভিযোগে সৌদি আরবের এক প্রিন্সেসকে অর্থদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। দণ্ড প্রাপ্ত প্রিন্সেস হাসা বিনতে সালমান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে বলে জানিয়েছে বিবিসি।

গত বৃহস্পতিবার রায় ঘোষণার সময় প্রিন্সেস হাসা উপস্থিত ছিলেন না। মিস্ত্রিকে মারধর ও অপহরণের অভিযোগে তাকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়। একই মামলায় হাসার দেহরক্ষী রানি সাইদিকে আট মাসের কারাদণ্ড এবং ৫ হাজার ইউরো জরিমানা করা হয়।

অভিযোগকারী আশরাফ ইদ বলছেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসের অ্যাভিনিউতে প্রিন্সেসের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাজ করতে যাওয়ার পর তাকে হাসার পায়ে চুমু খেতে বাধ্য করা হয়। হাসার নির্দেশে সেদিন দেহরক্ষী সাইদি তাকে মারধর ও কয়েক ঘণ্টা বেঁধেও রাখেন বলে অভিযোগ এ মিসরীয়র।

ওই ঘটনার পরপরই সৌদি প্রিন্সেস ও তার দেহরক্ষী ফ্রান্স ছেড়ে চলে যান। ২০১৮ সালের মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চলতি বছর ৯ জুলাই ফ্রান্সের আদালতে তাদের বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত