প্রকাশিত হলো সুস্মিতা আনিসের চেনা শহরে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ পিএম

আজ বিকেল সাড়ে তিনটায় পশ্চিমবঙ্গে প্রকাশ হলো কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের অ্যালবাম অ্যালবামের নাম ‘চেনা শহর’। এটির সংগীত পরিচালনায় আছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী জয় সরকার।

১৩ সেপ্টেম্বর বিকেলে কলকাতার হোটেল পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়।

সুস্মিতা আনিস বলেন, ‘অনুষ্ঠানে অ্যালবামের গানগুলো অনলাইন, অফলাইনসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। পাশাপাশি আমার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচারও করা হয় পুরো আয়োজনটি। ’

অ্যালবামটির গীতিকার কলকাতার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের সুহৃদ সুফিয়ান ও রাকিব হাসান রাহুল।

এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কলকাতার বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওগুলোতে পশ্চিম বাংলার বেশ ক’জন জনপ্রিয় অভিনয়শিল্পী অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত