কাশ্মীর ইস্যুতে সমর্থন পেতে সৌদি, আমেরিকা যাচ্ছেন ইমরান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম

জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীর ইস্যু তুলতে মরিয়া ইমরান খান। ২৭ সেপ্টেম্বরের সভার আগে তিনি সৌদি আরব এবং আমেরিকা সফরে যাবেন। খবর এএফপির।

আমেরিকা যাওয়ার আগে সৌদিতে যাবেন পাকিস্তান প্রধানমন্ত্রী। জাতিসংঘে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  তার দেখা হবে দুইবার।

কাশ্মীর ইস্যুতে এক দিকে মোদি যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন। অন্য দিকে ইমরান খানও এ নিয়ে সরব হয়েছেন। এই ইস্যুতে গত এক মাসে বার বার আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি।

কাশ্মীর প্রসঙ্গে ইতিমধ্যে রাশিয়ার সমর্থন পেয়েছে ভারত। এটি যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা বার বারই বোঝাতে চেয়েছে মোদি সরকার। অন্যদিকে চীন গেছে পাকিস্তানের পক্ষে।

আর প্রভাবশালী দেশ আমেরিকা কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে। সৌদি আরবের অবস্থাও প্রায় একই। তবে মোদির সঙ্গে তাদের সখ্যতায় অনেকেই ধারণা করছেন ইসলামিক এই দেশটি কাশ্মীর নিয়ে ভারতকে কোনো ধরনের চাপ এখনো দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত