অবশেষে সেই ৮২ জন অভিবাসীকে উদ্ধার করে লাম্পেদোসা দ্বীপে নামতে দিল ইতালি। ছয়দিন পর তারা এই অনুমতি পেয়েছে।
অভিবাসীদের নিয়ে ইতালি গত কয়েক বছর ধরে বেশ কঠোর অবস্থানে। তারা বন্দরে কিছুতেই কোনো জাহাজ ভিড়তে দিতে চায় না।
ইতালির পররাষ্ট্র মন্ত্রী দেশটির টেলিভিশনে বলেছেন, ‘একটা নিরাপদ বন্দর ঠিক করা হয়েছে কারণ ইউরোপীয় ইউনিয়ন আমাদের অনুরোধ রেখে বেশির ভাগ অভিবাসী নিতে রাজি হয়েছে।’
তবে তিনি এটাও যোগ করেন, এর অর্থ এই নয় যে আবারও উন্মুক্ত বন্দরের নীতিতে ফিরে যাচ্ছি।
‘এটা পরিষ্কার যে আগের সরকারের সময় আমাদের লক্ষ্য ছিল যেসব অভিবাসী ইতালিতে আসছে তাদেরকে ইইউ ভুক্ত অন্যান্য দেশে পাঠিয়ে দেয়া।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এক টুইটে বলেছেন একটা ইউরোপিয়ান চুক্তি হয়েছে ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং লুক্সেমবার্গের মধ্যে যার ফলে দরকার হলে তাদেরকে তীরে আসতে দেয়া হবে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের ওই চুক্তি অনুযায়ী তার দেশ ইতালি থেকে ২৫ শতাংশ উদ্ধার করা অভিবাসী নেবে।
