ভৈরবে দেশীয় অস্ত্রসহ ১১ ছিনতাইকারী আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১৩টি দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আলী হোসেন, শুভ মিয়া, আলম মিয়া, আলমগীর হোসেন, ইব্রাহিম মিয়া, মামুন, আরমান, আলম মিয়া-২, সজীব মিয়া, জুনাইদ মিয়া, সবুজ মিয়া। আটকদের রবিবার আদালতের মাধ্যমে জেলে-হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, ভৈরবে কিছুদিন ধরে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। সেই তৎপরতা রোধে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের প্রত্যকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।  ছিনতাইরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত