বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কব্জি হারালেন র‌্যাব সদস্য

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৯ পিএম

যশোরের অভয়নগরে থানার ভেতর উদ্ধার বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক র‌্যাব সদস্যের হাতের কব্জি উড়ে গেছে। 

আহত কর্পোরাল শহিদুল ইসলামকে (৩৫)  যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, আগে উদ্ধার করা একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য র‌্যাবের একটি দল খুলনা থেকে আসেন। সকাল ১০টার দিকে বোমা নিষ্ক্রিয় করতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় বাম হাতের কব্জি উড়ে গেলে শহিদুল মারাত্মক আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত