মেক্সিকোয় কুয়া থেকে ৪৪ মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ পিএম

মেক্সিকোর হালিসকো রাজ্যের একটি কুয়া থেকে অনেক মানুষের দেহাংশ পাওয়া গেছে। দেহাংশগুলোর মধ্য থেকে ৪৪টি মৃতদেহ দেশটির ফরেনসিক বিভাগের কর্মকর্তারা শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধের বিষয়ে অভিযোগ করতে শুরু করার পর চলতি মাসের প্রথমদিকে মানবদেহের খণ্ডাংশগুলো উদ্ধার হয়। গুয়াদালাহারা শহরের কাছে একটি কুয়ার ভেতরে ১১৯টি কালো ব্যাগে এগুলো লুকানো ছিল। মৃতদেহগুলোর অধিকাংশই টুকরো টুকরো করা ছিল। তাই সেগুলো শনাক্ত করতে খণ্ডবিখণ্ড অংশগুলো জোড়া দিতে হয় কর্র্তৃপক্ষকে। ৪৪টি মৃতদেহ শনাক্ত করার পরও মানবদেহের অনেক খণ্ডাংশ অশনাক্ত অবস্থায় আছে। 

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে নিয়োজিত স্থানীয় একটি সংগঠন শনাক্তকরণের কাজে সাহায্য করতে পারবে এমন আরও বিশেষজ্ঞ পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত