সমাবেশে রিজভী

ছাত্রলীগের দুর্নীতি ঢাকতেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ এএম

ছাত্রদলের কাউন্সিল সামনে রেখে উৎসবের আমেজ তৈরি হয়েছিল মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের মাধ্যমে কাউন্সিল বন্ধ করে দিয়ে গণতন্ত্রের হত্যাকারীরা আজকে গণতন্ত্রের গলায় ছুরি চালিয়েছে। তিনি আরও বলেছেন, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ৮৬ কোটি টাকার দুর্নীতি ঢাকার জন্যই ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে। গতকাল রবিবার ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, ছাত্রদলের কাউন্সিল হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা। সেই কাউন্সিল আজকে আদালতের মাধ্যমে বন্ধ করা হয়েছে। গণতন্ত্রের হত্যাকারীরা আজকে গণতন্ত্রের গলায় ছুরি চালিয়েছে। কাউন্সিল উপলক্ষে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল। সেই আমেজ শেখ হাসিনা সহ্য করতে পারলেন না। তিনি অধস্তন আদালতকে দিয়ে কাউন্সিল বন্ধ করে দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত