পাবনা প্রাণিসম্পদ কার্যালয়ে ঝাড়ুদারের আত্মহত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত এক ঝাড়ুদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সেলিম রেজা (২৫)।  তিনি ঈশ্বরদী উপজেলার চর গড়গরি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে। সেলিম সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যারয়ে চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন। সদর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, উপজেলা প্রাণী চিকিৎসক নাজমুল হোসাইন সোমবার সকালে অফিসে এসে বাইরে ঝাড়ুদার সেলিমের  মোটরসাইকেল এবং অফিসের প্রধান গেট তালা দেওয়া দেখে সেলিমকে  মোবাইল ফোন কল দেন। সেলিম ফোন রিসিভ না করায় তিনি নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে অফিসের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেলিমকে  দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত