ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ

আজ ১১টা পর্যন্ত কাজে যোগদান নয় : হাইকোর্ট

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫০ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ প্রশ্নে হাইকোর্টের সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার। এদিকে তিনি যেন আজ বেলা ১১টা পর্যন্ত কর্মস্থলে যোগদান না করেন সেটি রাষ্ট্রপক্ষকে নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। ফওজিয়ার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি নিয়ে এ মৌখিক আদেশ দেয়।

ভিকারুননিসায় বিশেষ কমিটি গঠনসংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত