শিক্ষা দিবস

রাঙ্গামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

শিক্ষা দিবসে রাঙ্গামাটিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রাঙ্গামাটি জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে একধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়নের দাবির আন্দোলনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে জেলা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা ছাত্র ইউনিয়নের সদস্য সুমন বড়–য়া, কলেজ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অয়ন চক্রবর্তী প্রমুখ। মানববন্ধনে ছাত্রনেতারা রাঙ্গামাটি সরকারি কলেজের আবাসন সংকট নিরসন, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসন, পরিবহন এবং স্বতন্ত্র পরীক্ষার হল চালুর দাবি জানান। বক্তারা বলেন, ‘১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো আমাদের কাক্সিক্ষত শিক্ষানীতি পাইনি। বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের  ভোগবাদী ও সুবিধাবাদী হিসেবে গড়ে তুলছে। রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা চলছে টাকা যার শিক্ষা তার এই নীতিতে। আমাদের দাবি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে করপোরেট কোম্পানিসমূহের ওপর সারচার্জ আরোপ করতে হবে এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত