করিমগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২ পিএম

জেলার করিমগঞ্জে ট্রাক্টর চাপায় রাজন (১২) ও মাহিন (১১) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মিজান লাকপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে এবং মাহিন কিরিটন গ্রামের খোকন মিয়ার ছেলে।

তারা দুজনই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানায়, রাজন ও মাহিন দুইজনে সাইকেলযোগে প্রতিদিনের মতো বাড়ি থেকে তাদের স্কুলে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে মাটিভর্তি একটি ট্রাক্টর এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে পড়ে রাজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাহিনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত