গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় শ্রমিকলীগ নেতা শাকিলসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামিসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার সকাল সাতটায় পটুয়াখালী সদরের একটি আবাসিক হোটেল থেকে মাদক এবং অস্ত্রসহ এদের আটক করা হয়েছে।

আটককৃতরা হল- মহিপুর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল মৃধা (২৭), রবিউল ভুইয়া (২৫), রবিউল হাওলাদার (৩৫), সাইফুল ইসলাম, (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি দেলোয়ার হোসেন বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। 

র‌্যাব-৮ পটুয়াখালী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের বিশেষ অভিযানকারী দল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় পটুয়াখালী সদরের পানামা আবাসিক হোটেল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কলাপাড়ার আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল মৃধাসহ চার আসামিকে আটক করে।

এ সময় তাদের কাছ একটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ৩৯০ পিচ ইয়াবা উদ্বার করা হয়।  

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কলাপাড়ার আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার বাদী সিদ্দিককে মারধর করার সত্যতা স্বীকার করেছে।

উল্লেখ্য, আটকৃতরা  চলতি বছরের ১৫ এপ্রিল রাতে সিদ্দিক হাওলাদারকে অস্ত্রের মুখে বেধে রেখে তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে তাদের নামে মামলা হলে তারা জেল হাজতে যায়।

জামিনে মুক্ত হয়ে গত ১৭ সেপ্টেম্বর রাত নয়টায় ধুলাসর ইউনিয়নের চাপলী বাজারে শাকিলসহ আরো ৮/১০ জন গৃহবধূ ধর্ষণ মামলার বাদী সিদ্দিককে মারধর করে হাত-পা ভেঙে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত