মুসলিম দেশগুলো জাকির নায়েককে নিতে চায় না: মাহাথির

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

বিশ্বের মুসলিম দেশগুলো ইসলামি বক্তা জাকির নায়েককে নিতে চায় না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 

মঙ্গলবার মালয়েশিয়ার রেডিও স্টেশন বিএফএম'র একটি অনুষ্ঠানে এমনটা বলেন মাহাথির মোহাম্মদ।

জাকির নায়েক ক্ষতিকারক হলে মালয়েশিয়ায় থাকতে দেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, জাকির নায়েককে স্থানান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু মুসলিম দেশগুলো তাকে নিতে চায় না।

সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ আরো বলেন, জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিক নয়। পূর্ববর্তী সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। স্থায়ী আবাসিকতা পাওয়া কোনো ব্যক্তি এই দেশের ব্যবস্থা ও রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন না। তিনি (জাকির) বিধি লঙ্ঘন করেছেন। তাকে এখন আর প্রকাশ্যে কথা বলতে দেওয়া হবে না।

এ ছাড়া তিনি বলেন, নরেন্দ্র মোদি জাকির নায়েককে তার দেশে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানাননি।

৩ আগস্ট মালয়েশিয়ার সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকির নায়েকের কড়া সমালোচনা শুরু হয়। এর জেরে জাকিরের ওপর দেশটি নানা নিষেধাজ্ঞা জারি করে।

তথ্যসূত্র: দ্য স্টার ডটকম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত