বিআরটিএ কর্মকর্তার গোপন কুঠুরিতে ৩৩ লাখ টাকা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পিএম

১০ সেপ্টেম্বর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকার। তিন শহরের কলাবাগানের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিলাস সরকার মৃত্যুর পর তার বাসা তালাবদ্ধ করে রাখা ছিল। পরিবারের সদস্যরা থাকতেন ঢাকায়।

সেই বাসা থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সরোজ কমুার নাথের ভূমিকায় উদ্ধার হলো ৩৩ লক্ষাধিক টাকা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে তার পরিবারের দুই সদস্যের উপস্থিতিতে বাসার মালামালের তালিকা তৈরি করা হয়। তখনো আলমারির দুটি ড্রয়ার খোলা হয়নি। পরবর্তীতে অনেক চেষ্টার পর তার আলমারির ড্রয়ার ও গোপন কুঠির ভাঙলে বেরিয়ে আসে এক হাজার ও পাঁচ শ টাকার অনেকগুলো বান্ডিল। যা গণনা করে পাওয়া যায় ৩৩ লাখ ১৮ হাজার টাকা।

সে সময় উপস্থিত সবাই ওই টাকা নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে নিয়ে যান। জেলা প্রশাসক এই টাকা সন্দেহজনক মনে করে আটকে দেন। জেলা প্রশাসক তল্লাশি করে আরও ছয়টি চেক পান।

জানা যায়, পরিবারের সদস্যরা এ অর্থ ব্যাংক থেকে বিআরটিএর ওই কর্মকর্তার ঋণ মর্মে দাবি করেন। জেলা প্রশাসক সব ব্যাংকে খোঁজ নেন। কোনো ব্যাংকে ঋণ রয়েছে এমন দাবি না করায় জেলা প্রশাসক সব টাকা আটকে সিলগালা করেন এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

তবে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ধারণা করা হচ্ছে মৃত সরকারি কর্মকর্তা বিলাস সরকার এ অর্থ অন্যায়ভাবে উপার্জন করেন এবং তার বাসায় গোপনে সঞ্চয় করে রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত