ফাইনালের আগে বাংলাদেশ সামনে পড়বে আরেকবার। ঠিক তার আগের দিন জিম্বাবুয়ের বিপক্ষে ‘ব্যাটিং অনুশীলনে’ আফগানদের দুই ওপেনার এবং লোয়ার অর্ডার বেশ সফলতা দেখিয়েছে। বাকিদের আসা-যাওয়ার মাঝে ৮ উইকেটে ১৫৫ রানের স্কোর গড়েছে দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার অর্ধশতক হাঁকান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৪৭ বলে চারটি করে চার-ছয়ে ৬১ রান করেন তিনি। আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই ২৪ বলে তিন চার, দুই ছক্কায় করেন ৩১।
৮৩ রানে প্রথম উইকেট হারানোর পর ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।
শেষ দিকে সাত নম্বর ব্যাটসম্যান ফজল নিয়াজাইকে (১২) নিয়ে রশিদ খান (৯*) ১৪ রানের জুটি গড়েন। তার আগে একই ব্যাটসম্যানকে নিয়ে গুলাবদীন নবী (১০) গড়েন ১৬ রানের জুটি।
চারটি উইকেট নিয়েছেন ক্রিস্টোফার এমপোফু। দুটি টিনোতেন্দা মুতোমবোদজির।
সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। তাদের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার এটি বিদায়ী ম্যাচ।
২৪ সেপ্টেম্বর ঢাকায় স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে আফগানিস্তান।
