দিনাজপুরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ এএম

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তজিউ মন্দির ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

শনিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার এসব ঐতিহাসিক স্থাপনা ও হাসপাতাল পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। এসময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জন আব্দুর করিম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত