খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক রংমিস্ত্রীকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত রতন ত্রিপুরা (২৫) একই এলাকার সুখেন্দু ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ভিকটিম থানায় এসে অভিযোগ করলে পুলিশ রাতে গিয়ে অভিযুক্ত রতন ত্রিপুরাকে তার বাড়ি থেকে আটক করে।
রতন ত্রিপুরা দুই কন্যা সন্তানের বাবা।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ফকির বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
