সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে হাফিজ বিন হারুনুর রশিদ (১৭) নামে এক কিশোরের। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের হারুনুর রশিদের ছেলে। গতকাল শনিবার সকালে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। নিহত হাফিজ ঢাকার মারকাজুল কোরআন মাদ্রাসার ছাত্র ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ধলাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় হাফিজ।
