ঝিনাইদহের একটি বিশেষ মহল পৌরসভার নির্মাণাধীন শপিংমলটি না হওয়ার জন্য বিভিন্নভাবে গোপনে ষড়যন্ত্র করছে দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর কর্র্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্যানেল মেয়র আব্দুল মতলেব মিয়া, সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, নিশচা জেলা শাখার সভাপতি মনোয়ারুল হক লালসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে পৌর মেয়র বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পৌর শপিংমল নির্মিত হচ্ছে। প্রথমদিকে দোতলা ও পরবর্তী সময়ে ১০তলা ভবন নির্মাণ করা হবে। এখানে থাকবে কিডস জোন, শেখ হাসিনা উদ্যোক্তা কর্নার, জিমনেশিয়াম, কমিউনিটি সেন্টার, মিনি আইটি পার্ক, আধুনিক পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাদের শপিংমলটির বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যাচার ও অপপ্রচার করে আসছে।
